রাত্রি
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
কার কালো ঘোমটায়
সূর্যকে ঘুম পাড়ায়?
পৃথিবীর ঝুমঝুমি
যায় সব যায় থামি।
নিশার স্বপন জাগে
রহস্যের ছোঁয়া লাগে।
রাত্রির রহস্য ঘন
বিদায়ের বাঁশী শোন।
সূর্য লুকায় বিবরে
রাত্রির হাসি অধরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।